১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আজাদ আলী
  • আপডেট সময়ঃ ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে।

আজাদ আলী, জয়পুরহাটঃ

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও যথাযথ ভাবে হাত ধোয়ার কৌশল করা হয়।
২৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম ও উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদুল ইসলাম শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন।
দিবসটি পালনের মাধ্যমে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

পাঁচবিবিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময়ঃ ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬