১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুস ছালাম
  • আপডেট সময়ঃ ০৯:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার আয়োজনে একটি আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ​আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. তসলিম উদ্দিন বলেন,
​জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বিএনপির আন্দোলনের প্রধান চালিকাশক্তি। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল ঐতিহাসিক ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

​​সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর প্রমুখ। ​

সভাপতির তার সমাপনী বক্তব্য বলেন, বক্তব্যে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই যুব সংগঠন সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে এসেছে। আত্রাই উপজেলা যুবদল সুসংগঠিত ও শক্তিশালী। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের প্রতিটি সদস্য মাঠে থেকে কাজ করে যাচ্ছে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি ফারুক বখত্, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিঠু ও ওবায়দুল হাসান টুটুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রাংসহ যুবদলের নেতাকর্মীবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময়ঃ ০৯:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬