তানোরের বংপুর জমি জবরদখলের অভিযোগ
- আপডেট সময়ঃ ০৯:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) বংপুর মৌজায় প্রায় ৬৬ শতক ফসলি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কোনো কাজপত্র ছাড়াই বংপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের পুত্র সেলিম ও মৃত সাদেকুলের পুত্র মাসুদের নেতুত্বে সংঘবদ্ধ চক্র জোরপুর্বক এসব জমি জবরদখল করে রেখেছেন।
এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৩০ মৌজা বংপুর আরএস খতিয়ান নম্বর ১৪০,আরএস দাগ নম্বর ১৯৫,শ্রেণী কৃষি,পরিমাণ এক একর ৩২ শতক।পৈতৃক সুত্রে এসব জমির মালিক মৃত সবল শাহ্ এবং ক্রয় ও পৈতৃক সুত্রে তার পুত্র গুল মোহাম্মদ এসব জমির মধ্যে এক একর ১৬ শতক জমির বৈধ মালিক।
হালনাগাদ খাজনা ও খারিজ গুল মোহাম্মদের নামে চলমান রয়েছে। কিন্ত্ত বংপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের পুত্র প্রভাবশালী সেলিম ও মৃত সাদেকুলের পুত্র মাসুদের নেতুত্বে সংঘবদ্ধ চক্র জোরপুর্বক এসব জমি জবরদখল করে রেখেছেন।
এদিকে স্থানীয় গ্রামবাসি বলেন,এসব জমির বৈধ মালিক গুল মোহাম্মদ।কিন্ত্ত সেলিম ও মাসুদ পেশীশক্তি এবং লাঠির জোরে জবরদখল করেছেন।তারা দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।কেউ কখানো প্রতিবাদ করলে তাকে মারপিট করাসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে সেলিম ও মাসুদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রেকর্ড মুলে তারা জমি দখল করেছেন। জমি তাদের দখলে আছে যা হবার তা কোর্টে হবে।#




















