১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মধুখালীতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক স্বাস্থ্য বীমা চেক হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও ইসলামী শরী‘আহ্ মোতাবেক পরিচালিত ‘বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুখালী অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোয়ালমারী, ফরিদপুরের আরএসএম ও অফিস ইনচার্জ শরিফুল ইসলাম। মধুখালী অফিসের সেলস্ ম্যানেজার ও ইনচার্জ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কামারখালী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফরিদুল ইসলাম (ফুয়াদ), সেলিম মোল্লা, আহাদুজ্জামান মোল্লা, আব্দুল আউয়াল শেখ, আলী শেখ, সেলিম সিকদার, মনিরুজ্জামান মনির, আলাপী বেগম, আসমা বেগম এবং মমতাজ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শরিফুল ইসলাম বলেন, “ইসলামী শরী‘আহ্ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সুরক্ষিত বীমা সেবা পৌঁছে দিচ্ছে। আজ আমরা গ্রাহকদের যে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করলাম, এটি আমাদের সততা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি মনিরুজ্জামান মৃধা মন্নু তাঁর বক্তব্যে বলেন, “বীমা মানেই অনিশ্চয়তা দূর করে ভবিষ্যতের নিশ্চয়তা অর্জন। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যেভাবে শরী‘আহ্ সম্মত পন্থায় সাধারণ মানুষের আমানত রক্ষা ও সেবা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার অর্থনীতি ও মানুষের বিপদে এই প্রতিষ্ঠান আস্থার প্রতীক হয়ে উঠেছে।”

বিশেষ অতিথি মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, “আজকের এই চেক হস্তান্তর অনুষ্ঠান প্রমাণ করে যে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের কথা ও কাজে শতভাগ মিল রেখেছে। সঠিক সময়ে গ্রাহকদের হাতে বোনাস ও স্বাস্থ্যসেবা সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি জনকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

সভাপতির রাজিব হোসেন বলেন, “মধুখালী অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের সকলের ভালোবাসার কারণেই আজকের এই আয়োজন সফল হয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা সততা ও নিষ্ঠার সাথে মধুখালীর সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”

অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকের হাতে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্থানীয় বীমা গ্রাহক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মধুখালীতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক স্বাস্থ্য বীমা চেক হস্তান্তর

আপডেট সময়ঃ ০৯:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬