০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নাগরী ইউপি নির্বাচনে তৃণমূলের সমর্থনে শীর্ষে এমপি মিলনের বিশ্বস্ত মোঃ রহিম সরকার

সুব্রত চন্দ্র দাস
  • আপডেট সময়ঃ ০৭:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

আসন্ন নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জোরালো সমর্থনপ্রত্যাশীদের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা জননেতা এবং নাগরী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোঃ রহিম সরকার।

নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিম সরকার গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলনের অত্যন্ত বিশ্বস্ত ও পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোঃ রহিম সরকার নাগরী ইউনিয়নে বিএনপির রাজনীতিতে একদম তৃণমূল স্তর থেকে ধাপে ধাপে উঠে এসেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ৭ নং ওয়ার্ড পারাবার্তা কেন্দ্রের কেন্দ্র কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর মাঠপর্যায়ে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে তিনি নাগরী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নির্বাচিত হন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, রাজপথের লড়াই এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে তাকে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়।

নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ২০১৬ সালে অনুষ্ঠিত নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ রহিম সরকার। পরবর্তীতে ২০২০ সালের নাগরী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনেও দল তাঁর ওপর আস্থা রাখে এবং তিনি পুনরায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

বিগত নির্বাচনগুলোতে ধানের শীষের পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে সক্ষম হওয়া এই নেতা এবারও নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। তবে এবারের নির্বাচন পূর্ববর্তী সময়ের চেয়ে কিছুটা ভিন্ন। আগের নির্বাচনগুলোতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ থাকলেও, বর্তমান নিয়মানুযায়ী দলীয় প্রতীক থাকছে না; তবে থাকছে দলীয় সমর্থন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং ফজলুল হক মিলন এমপির বিশ্বস্ত ও ঘনিষ্ঠজন হিসেবে মোঃ রহিম সরকার এবারও দলের শতভাগ সমর্থন পাবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।

এ বিষয়ে মোঃ রহিম সরকার জানান, “আমি ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত তৃণমূল পর্যায় থেকে শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে রাজনীতি করে আসছি। ৭ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সভাপতি থেকে শুরু করে ইউনিয়ন কৃষক দল এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি। আমাদের অভিভাবক, গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন ভাইয়ের নির্দেশনায় আমরা নাগরীতে বিএনপিকে সুসংগঠিত করেছি। বিগত নির্বাচনগুলোর মতো এবারও দল ও মিলন ভাই আমার ওপর আস্থা রেখে আমাকে সমর্থন দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। দল সমর্থন দিলে ভোটারদের ভালোবাসায় নাগরী ইউনিয়নকে একটি আধুনিক ও শোষনমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোঃ রহিম সরকারের পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা ইতিমধ্যে নাগরী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। তৃণমূলের এই পরীক্ষিত নেতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও গুঞ্জন চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নাগরী ইউপি নির্বাচনে তৃণমূলের সমর্থনে শীর্ষে এমপি মিলনের বিশ্বস্ত মোঃ রহিম সরকার

আপডেট সময়ঃ ০৭:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬