০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

হোসেন নগরে প্যারাডক্স সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন বারৈচা ফুটবল একাডেমি দল

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৬:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

হোসেন নগর প্যারাডক্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্যারাডক্স সুপার কাপ সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে বারৈচা ফুটবল একাডেমি দল চ্যাম্পিয়ন এবং দড়িকান্দি ভোরের পাখি দল রানার্সআপ হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় হোসেন নগর মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে টাইব্রেকারে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে বারৈচা ফুটবল একাডেমি।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুরো মাঠজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবিব বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন মো. আসিফ কামাল পাঠা ও এম. এ. কাদের উল্লাহ। উদ্বোধক ছিলেন মো. রশিদুল ইসলাম লাল মিয়া। সভাপতিত্ব করেন মো. হারুন অর রশিদ, বি.এ।

এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্তারুজ্জামান আক্তার এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. বদরুজ্জামান শিপন মীর।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

হোসেন নগরে প্যারাডক্স সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন বারৈচা ফুটবল একাডেমি দল

আপডেট সময়ঃ ০৬:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬