পাঁচবিবিতে এসআরবি ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ। আটক২
- আপডেট সময়ঃ ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।

আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে এসআরবি ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৭ হাজার ৫ শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে ।
এসআরবি-৫ জয়পুরহাট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদ পেয়ে ২৪ অক্টোবর শনিবার রাত ১২ টার পর জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের সদস্যদেরকে সাথে নিয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্ত গ্রামে চেঁচড়া এক যৌথ অভিযান গ্রামের
বাইতুস সালাম জামে মসজিদের পার্শ্ববর্তি বাড়ি হতে মৃত মল্লুক চাঁদের পুত্র আবুল কাশেম (৫৫) এবং মৃত ছইমুদ্দিনের পুত্র সুরুজ মন্ডল ( ৪০) কে আটক করে ।পরে তাদের তথ্যমতে একই এলাকার ভুঁইডোবা রিফাত (২৩) বাড়িতে অভিযান চালার সময় সে কৌশলে পালিয়ে যায় । অভিযানের এক পর্যায়ে রাত দেড়টার দিকে আটক ২ জন মাদক কারবারীর হেফাজতে ৭ হাজার ৫ শ পিস অবৈধ মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় ।
আটক কারবারীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়।
এসআরবি জানায়, দেশে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ , মাদক, অস্ত্র, ছিনতাইকারী সহ আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি ।



















