০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

চাটমোহরে যুবদল নেতা ব্যাংকারের স্ত্রীকে নিয়ে লাপাত্তা

রুহুল আমিন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৩৪ বার পড়া হয়েছে।

রুহুল আমিন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে যুবদলের এক নেতা ব্যাংকারের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতি সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। এ বিষয় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। উধাও হওয়া যবুদল নেতার নাম হুমায়ুন কবির সোহাগ। সে চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও কাটাখালী এলাকার প্যাসিফিক একাডেমি স্কুলের পরিচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে,হুমায়ুন কবির সোহাগের সাথে দীর্ঘদিনের পরিচয় কাটাখালী গ্রামের আব্দুল করিমের মেয়ে সীমা খাতুনের। এরপর সীমার বিয়ে হয় চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার ব্যাংকে কর্মরত আলতাব হোসেনের সাথে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে হুমায়ুন কবির সোহাগও বিবাহিত। তারও ঘরে দুইটি সন্তান রয়েছে। কিছুদিন আগে সীমা তার স্বামীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে সোহাগের সাথে পালিয়ে যান। এরপর রহস্যজনকভাবে ফের স্বামীর ঘরে ফিরে আসেন সীমা। কিন্তু স্বামী তার প্রতারণার বিষয়টি বুঝতে পারেনি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে গ্রহণ করেন। কিন্তু আবারো সীমা স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে হুমায়ুন কবির সোহাগের সাথে উধাও হয়েছেন। এ বিষয়ে আলতাব হোসেন চাটমোহর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এদিকে উপজেলা যুবদলের নেতা হুমায়ুন কবির সোহাগের এহেন কর্মকান্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয়ভাবে এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে যুবদল নেতা ব্যাংকারের স্ত্রীকে নিয়ে লাপাত্তা

আপডেট সময়ঃ ০৭:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫