০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আমরুলে এমপি মোরশেদ মিল্টনের কর্মসূচি নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৭:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের আমরুল ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে শাজাহানপুর উপজেলা যুবদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বক্তব্যে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপজেলা যুবদল সভাপতি বেলাল হোসেন বাবু বলেন, গত ৪ অক্টোবর আমরুল ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আমরুল ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তবে ওই দিন সন্ধ্যার পর কয়েকটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের এসব কর্মসূচিতে আমরুল ইউনিয়ন বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না এবং তারা কর্মসূচি বয়কট করেছেন—এমন তথ্য প্রচার করা হয়েছে।
বক্তব্যে আরও বলা হয়, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সিদ্ধান্তে সংসদ সদস্যের কর্মসূচি বয়কট করা হয়েছে বলে বক্তব্য দিয়েছেন। তার দাবি, এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’।
লিখিত বক্তব্যে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও আইডিগুলোর অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিল্টনের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। উপজেলা বিএনপির দাবি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শাজাহানপুর ও গাবতলী এলাকায় রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।
এ ছাড়া শাজাহানপুরে পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিও সংসদ সদস্যের প্রচেষ্টায় প্রক্রিয়াধীন রয়েছে বলে বক্তব্যে দাবি করা হয়। ভবিষ্যতে এলাকার জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল এবং খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।
উপজেলা যুবদলের পক্ষ থেকে আরও বলা হয়, বগুড়া-৭ আসনে আগামী দিনে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি,
আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চুপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী, উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এম আর ইসলাম মানিক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, জাসাস সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন, জেলা তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, উপজেলা যুবদল নেতা সোহেল হোসেন, মশিউর রহমান বাবু, রহমত আলী, আব্দুর রউফ, আমরুল ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মানিক, মাদলা ইউনিয়ন যুবদল সভাপতি আলমগীর হোসেন, যুবদল নেতা ময়নুল ইসলাম পলাশ, আব্দুল মজিদ, আরিফুর ইসলাম মিঠু, সাইদুল ইসলাম বাবু, নাহিদুজ্জামান, আব্দুর হামিদ, ফরহাদ হোসেন শামীম হোসেন, সাজাহান আলী প্রমুখ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আমরুলে এমপি মোরশেদ মিল্টনের কর্মসূচি নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার

আপডেট সময়ঃ ০৭:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬