০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: 

গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উদ্ধার হওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
রবিবার সন্ধ্যার দিকে বাড়াইল গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা মধুমতী নদীর শাখা খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,
ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে এই খালে চলে এসেছে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের থানায় বার্তা পাঠিয়েছে।

এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬