১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ১১:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা ও তার স্ত্রী লাবনীর বিরুদ্ধে এক বিধবা নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।তাদের মারপিটে গুরুতর জখম ওই নারী মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর নাম নুরজাহান বিবি (৪৫) তিনি আতানারায়নপুর গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী।এঘটনায় গ্রামাবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনায় নুরজাহান বাদি হয়ে বিএনপি নেতা আনসার আলী ও তার স্ত্রী লাবনীকে আসামি করে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে তাদের অভিযোগ না নিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে নুরজাহান জানিয়েছেন।
জানা গেছে,সোমবার (২১সেপ্টেম্বর)
সকালে নুরজাহান বিবির বাড়ির পাশের মাটিতে গর্ত করেন আনসার আলী।এ সময় নুরজাহান বিবি তার জায়গায় গর্ত করতে বাধা দেন এবং বলেন এখানে গর্ত করা হলে তার বসতঘর ঝুঁকিতে পড়বে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,আনসার আলী কাটাকাটির একপর্যায়ে নুরজাহান বিবিকে লাথি মেরে মাটিতে ফেলে মারপিট শুরু করে।এসময় তার স্ত্রী লাবনি এসে মারপিটে যোগদেয়।তাদের স্বামী-স্ত্রীর মারপিটে নুরজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে জানতে চাইলে ঘাসিগ্রাম ইউপি বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নুরজাহান বিবি সম্পর্কে তার ফুফু।তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে নুরজাহানের মৃদু বাকবিতন্ডা হয়েছে।তিনি বলেন, নুরজাহানের মুখের ভাষা ভালো না।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে

আপডেট সময়ঃ ১১:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬