১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চারঘাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ মহড়া * বিভিন্ন পয়েন্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি

শাহিনুর সুজন
  • আপডেট সময়ঃ ১০:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চারঘাটে জনগণের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মহড়া ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদের নির্দেশনায় এবং চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালিদ হাসানের পরামর্শে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। চারঘাট মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ মহড়া দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশিও করা হয়।
পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, ছিনতাই-চুরি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন,
জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। চারঘাট মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, বিশেষ মহড়া ও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী কিংবা অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ মহড়া * বিভিন্ন পয়েন্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি

আপডেট সময়ঃ ১০:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬