০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী হতে ১৫ জনের নাম প্রস্তাব

মনিরুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৬ বার পড়া হয়েছে।

দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপি’র মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী হতে ১৫ জনের নাম প্রস্তাব

মোঃ মনিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নির্বাচনী প্রস্তুতি এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মৃধা।

বিশেষ অতিথি ও নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন,দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু ও দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, মোঃ রুস্তম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোনায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মন্ডল, মোঃ বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য গোলাম মর্তুজা, জিয়াউল হক রতন, মোঃ শহিদ আলী সেলিম, ১ নং নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম এবং ৩ নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি যাকে সমর্থন দেবে, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করবেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন। তিনি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার আহ্বান জানান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি।

বিশেষ অতিথি ও নির্বাচনী সমন্বয়ক গোলাম সাকলায়েন বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত প্রার্থিতা নয়, দলীয় সিদ্ধান্তই হবে মূল বিষয়—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে যাকেই দলীয়ভাবে সমর্থন দেওয়া হবে, সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের বিভেদ বা বিরোধে না জড়িয়ে সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব মোঃ আলেফ উদ্দিন। এরপর স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা, সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের মতামত গ্রহণ করা হয়।

এ সময় ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে ১৫ জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন—নারায়ণপুরের আব্দুস সাত্তার মৃধা, মোঃ রেজাউল করিম, বেড়া গ্রামের আলহাজ্ব মোঃ আলেফ উদ্দিন, মোঃ মশিউর রহমান (বিদ্যুৎ), বখতিয়ারপুর গ্রামের মোঃ মাসুদ রানা, মোঃ ফারুক হোসেন, মোঃ নজরুল ইসলাম, তেঘরিয়া গ্রামের মোঃ আবুল বাসার রনি, কিশোরপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন ফিরোজ, নামদুরখালি গ্রামের মোঃ সাইদুর রহমান, যুগিশো গ্রামের মোঃ রেজাউল করিম বাবলু, তিয়রকুড়ি গ্রামের মোঃ শহিদুল ইসলাম লালবর, তরিপতপুর গ্রামের মোঃ তোহিদুল রহমান রিপন, পাঁচুবাড়ি গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক এবং আমগ্রামের মীর মোহাম্মদ আহাদ।

সভায় বক্তারা বলেন, সম্ভাব্য প্রার্থীরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে দলীয় কার্যক্রমে ভূমিকা রাখবেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে সমর্থন দেবে, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। এর মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মতবিনিময় সভায় ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী হতে ১৫ জনের নাম প্রস্তাব

আপডেট সময়ঃ ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬