- আপডেট সময়ঃ ০৮:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি:
31-08-26
আজ রবিবার (৩০ আগস্ট)গোপালগঞ্জে একটি শিশুর পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত দুঃখিত ও উদ্বিগ্ন। সবচেয়ে কষ্টের বিষয় হলো—এমন জরুরি মুহূর্তে উদ্ধার কাজে দ্রুত সহযোগিতা করার মতো প্রশিক্ষিত ডুবুরি নেই।
একটি জীবন পানির নিচে আটকে থাকতে পারে, আর প্রতিটি মুহূর্ত তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো প্রশিক্ষিত ডুবুরি ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম থাকলে হয়তো উদ্ধার কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব হতো।
গোপালগঞ্জে জরুরি পরিস্থিতির জন্য প্রশিক্ষিত ডুবুরি, উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
সাধারণ মানুষের দাবী,ভবিষ্যতে কোনো পরিবার যেন এমন বিপদের সময় অসহায় হয়ে অপেক্ষা না করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—গোপালগঞ্জে দ্রুত একটি প্রশিক্ষিত ডুবুরি ও উদ্ধারকারী ইউনিটের ব্যবস্থা করা হোক।
নিখোঁজ শিশুটিকে সুস্থ ও নিরাপদে ফিরে সকলের মাঝে ফিরিয়ে দিন এটা সকলের প্রত্যাশা।



















