০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

৪৫ দিনে জাতীয় পরিচয়পত্র সংশোধন

ডিপিডি ঢাকা অফিসঃ
  • আপডেট সময়ঃ ০৩:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৭০ বার পড়া হয়েছে।

ডিপিডি ঢাকা অফিসঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে দেড় মাসে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এনআইডি অনুবিভাগ, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র ও জেলা নির্বাচন অফিস এবং থানা-উপজেলা নির্বাচন অফিসগুলোকে এ বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের মাসিক সমন্বয় সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার হওয়ার পর এনআইডি হাতে পেতে কিছু সময় লাগে। হাতে পেয়ে অনেকে দেখেন তার আইডিতে ভুল রয়েছে। এই ভুল সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগে এক-দুই বছর। ক্ষেত্রবিশেষে আরো বেশি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধনের আবেদন থেকে নিষ্পত্তি পর্যন্ত সময় লাগবে ৪৫ দিন। কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা, নাগরিকের ভোগান্তি ও হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে যুগোপযোগী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার হওয়ার সময় নাগরিকের হলফনামা সংক্রান্ত ব্যক্তিগত তথ্যসংবলিত নিবন্ধন ফরম-২কে আমলে নিয়ে আইডি সংশোধনের জন্য নির্দেশনায় বলা হয়েছে।
এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করার জন্য বলা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

৪৫ দিনে জাতীয় পরিচয়পত্র সংশোধন

আপডেট সময়ঃ ০৩:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫