স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে’ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণেরা
- আপডেট সময়ঃ ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ :
ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা এক বর্ণিল ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছিল। সোমবার ঈদুল ফিতরের তৃতীয় দিনে অনুষ্ঠিত এই গেট-টুগেদারে ব্যাচের প্রায় ৬০০ জন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
পূর্ণমিলনী অনুষ্ঠানটিতে আড্ডা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিনের বন্ধুকে কাছে পেয়ে সবাই শৈশবে ফিরে যান।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি সানারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “কাজের ব্যস্ততায় সবাইকে একসাথে পাওয়া কঠিন। ঈদের এই আনন্দঘন সময়ে পুরোনো বন্ধুদের কাছে পেয়ে মনটা ভরে গেল। আমরা চেষ্টা করেছি পুরোনো দিনের সেই আড্ডাটা ফিরিয়ে আনতে।”
এই পুনর্মিলনী শুধুমাত্র গেট-টুগেদার নয়, এটি আমাদের বন্ধুত্বের বন্ধন নতুন করে দৃঢ় করার একটি প্রচেষ্টা। আজকের এই আনন্দ আমাদের দীর্ঘদিনের না দেখার আক্ষেপ দূর করে দিয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ঈদুল আজহার ছুটিতে কুয়াকাটাতে একটি বড় গেট-টুগেদার আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।
নাচ, গান প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা কাটান এক আনন্দঘন সময়।
অনুষ্ঠানে পুরোনো দিনের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ করে আবেঘন পরিবেশ তৈরি হয়। সবাই এই ধরনের আয়োজন প্রতি বছর করার অঙ্গীকার করেন।



















