০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ১২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) দেশের তরুন প্রজন্ম এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল (১৯ নভেম্বর) রাত্রী আনুমানিক ৯:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫- হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তোয়াখানা আলিম মাদ্রাসা হতে ১০০ গজ পশ্চিমে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৫০ বোতল ভারতীয় স্কাপ সিরাপ (যাহা ফেন্সিডিল এর নায় কাজ করে) আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে আটককৃত ভারতীয় স্কাপ সিরাপ গুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক

আপডেট সময়ঃ ১২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫