০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশের ন্যায় বেলাবোতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ অভিযানের আওতায় উপজেলা পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, সড়ক ও জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
অভিযানের অংশ হিসেবে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বাজনাব গার্লস স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ, বেলাল হোসেন, বেলাবো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান নির্ধারিত তিন মাসব্যাপী চলবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তিনি আরও বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।
প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বেলাবো উপজেলাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এ পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সারাদেশের ন্যায় বেলাবোতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময়ঃ ০২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬