০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সারদায় ৪১তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৪:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় এই কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ক্যাডেট এসআই ইজাজ আহম্মেদ হিমেল (পিএ-৪২৬) বেস্ট ক্যাডেট ও বেস্ট একাডেমিক, ওলিউল্লাহ (পিএ-২৪৬) বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ, শুভ বিশ্বাস (পিএ-২২৪) বেস্ট শুটার এবং মোঃ রায়হান (পিএ-৩৫৫) বেস্ট সুইমার হিসেবে পুরস্কৃত হন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে মোট ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলী হোসেন ফকির বলেন, এই দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকাল তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য হিসেবে তোমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।

তিনি বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছো না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো যে পেশার মূলমন্ত্র হলো ‘সেবাই ধর্ম’। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখবে।

উল্লেখ্য, মৌলিক প্রশিক্ষণ শেষে ২০৯ জন ক্যাডেট এসআই আগামী দুই বছর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠ পর্যায়ের বাস্তব প্রশিক্ষণে নিয়োজিত হবেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সারদায় ৪১তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৪:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬