০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সান্তাহারে মরহুম আবদুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ০৮:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের উদ্যোগে মরহুম আবদুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে গাইবান্ধা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার সান্দিড়া খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশীদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সান্দিড়া স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বিএনপি নেতা মোমিনুর রহমান তালুকদার মীম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, মহিলা দলের সভাপতি এইচএম মুক্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক ও সমর্থকরা।

খেলা পরিচালনা করেন বেলাল হোসেন। তাঁকে সহযোগিতা করেন সাজন রবিদাস ও শামীম হোসেন।

উদ্বোধনী ম্যাচে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি শুরু থেকেই ভালো খেলা উপহার দিয়ে গাইবান্ধা জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে। এর মধ্য দিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে রাজশাহীর দলটি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সান্তাহারে মরহুম আবদুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময়ঃ ০৮:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬