১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৭:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী গো-পৌঁওতা এলাকায় তিনটি রেলওয়ে লিজকৃত পুকুর থেকে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাছ চাষীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানাপ্রাপ্ত মাছ চাষীরা হলেন- সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন বলেন, রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ মাছ চাষ করে আসছিলেন। তারা দুই মাছ চাষী তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছচাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই পুকুরে জাল নামিয়ে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় দেলোয়ারের ৩০ হাজার ও ইউসুফের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, রাক্ষুসে পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

আপডেট সময়ঃ ০৭:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬