শাজাহানপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- আপডেট সময়ঃ ০৮:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

ছানোয়ার হোসেন বগুড়া প্রতিনিধি:
‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বিএনপি নেতা আলী হায়দার তোতা, মঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আতাহার আলী কাইয়ুম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, চোপিনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর রিপনসহ মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।



















