০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

আলিফ হোসেন,তানোরঃ
  • আপডেট সময়ঃ ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১১১ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে,গত শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নতুন বাররশিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। এ সময় তারা ১১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৮ বোতল ফেন্সিডিল, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ ৯২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করে।
আটককৃত ব্যক্তির নাম জিহাদ আলী(১৯)।তিনি শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের আমান আলীর পুত্র। র‍্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের মধ্যে রয়েছে-ROYAL STAG, SUPERIOR WHISKY, SIGRAM QUALITY (৩০ বোতল), SEAGRAM’S IMPERIAL BLUE SUPERIOR GRAIN WHISKY (৩০ বোতল), BLACK DOG CENTENNARY WHISKY (৩৪ বোতল) ও VAT 69 BLENDED SCOTCH WHISKY (২৭ বোতল)।
র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এ সফল অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

আপডেট সময়ঃ ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫