০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাবি প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৫:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

রাবি প্রতিনিধি:

আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিল নানা আয়োজন। রাত বারোটার প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। দিনভর ক্যাম্পাসে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরি। ভাষার জন্য আত্মত্যাগের স্মরণে ক্যাম্পাসজুড়ে ছিল এক ধরনের গাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাকসু ও শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৮টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুলসমূহ প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রতিযোগিতা শেষে উপাচার্য পত্নী প্রফেসর রায়হানা শাম্স ইসলাম পুরস্কার প্রদান করেন।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত। মোনাজাতের আগে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন ও কেন্দ্রীয় জামে মসজিদ উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর মো. রুহুল আমিন বক্তৃতা দেন। সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দিবসের কর্মসূচিতে আরো ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা; রাকসু, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময়ঃ ০৫:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬