রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ আনন্দ ও পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ১৬৩ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
প্রতিবারের ধারাবাহিকতায় এ বছরও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ঈদ আনন্দ ২০২৬ ও পুরস্কার বিতরণ” অনুষ্ঠান। রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আকবর রতন। তিনি তার বক্তব্যে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:জাহিদ হাসান পরশ ছাত্রনেতা ও মোঃ শাকিল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মারুফ। তার সুচারু সভাপতিত্বে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
সর্বোপরি, ঈদের আনন্দকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি এলাকাবাসীর মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



















