০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রাজশাহী দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০০ বার পড়া হয়েছে।

দুর্গাপুর প্রতিনিধিঃ

জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে নির্বাচন, কাঙ্খিত সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ সেপ্টেম্বর রোজ: শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দুর্গাপুরে জামায়াতে ইসলামীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে ওঠেছে।”

তিনি আরও বলেন, “উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জুলুম- নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।”

বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, “আজ একটি গোষ্ঠী বলছে—ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামকে যেতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নিরব ব্যালট বিপ্লব ঘটাতে হবে, তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে জনমত তৈরির জোর আহ্বান জানান।

উল্লেখ্য যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৯:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫