০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর উন্নয়ন হোক, জনদুর্ভোগের অবসানও হোক

মাসুদ রানা
  • আপডেট সময়ঃ ০১:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬২ বার পড়া হয়েছে।

Oplus_131072

মাসুদ রানাঃ

রাজশাহী নগরীতে ফ্লাইওভার নির্মাণ, পানির পাইপলাইন স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। নিঃসন্দেহে এসব প্রকল্প নগরীর ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে চলমান এসব কাজের কারণে বর্তমানে নগরবাসীর জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

প্রতিদিন অসংখ্য মানুষকে যানজট, ধুলাবালি, রাস্তার সংকীর্ণতা ও চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। উন্নয়নের স্বার্থে সাময়িক দুর্ভোগ নগরবাসী মেনে নিচ্ছেন; কিন্তু কাজের গতি যেন আরও বাড়ানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততম সময়ে কাজগুলো সম্পন্ন করা হয়—এটাই এখন নগরবাসীর প্রত্যাশা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়ের বিশেষ সুদৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

উন্নয়ন অবশ্যই চাই—তবে সেই উন্নয়ন হোক দ্রুত, সমন্বিত ও জনবান্ধব।

রাজশাহীবাসীর স্বস্তি ও স্বাভাবিক জীবনযাত্রার কথা বিবেচনা করে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর উন্নয়ন হোক, জনদুর্ভোগের অবসানও হোক

আপডেট সময়ঃ ০১:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬