০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ সহ নারী মাদক সম্রাজ্ঞী বুলবুলি গ্রেফতার

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

রাজশাহীতে সেনাবাহিনী বিশেষ অভিযানে বিপুল পরিমান দেশীয় মদ সহ নারী মাদক সম্রাজ্ঞী বুলবুলিকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট) রাত ১১টা থেকে শুরু হয়ে ১৮ আগস্ট মধ্যোরাত ২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতারকৃত নারীর নাম বুলবুলি খাতুন (৫০)। তিনি মৃত আব্দুল মজিদের কন্যা ও মৃত মাহবুবুর রহমানের স্ত্রী। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাগানপাড়া (বাকির মোড়, হরিজন পল্লী) এলাকার ৬ নম্বর ওয়ার্ডে।

অভিযানে তার বাড়ি থেকে ৭৫ কেজি ২০০ গ্রাম দেশীয় মদ, সাত লাখ বিরানব্বই হাজার নয়শ বিরানব্বই টাকা নগদ অর্থ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ও ছয়টি বাটন সেট, প্রতিটিতে সিমকার্ড যুক্ত ছিল। এছাড়া কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়, যা পরবর্তীতে গ্রেফতারকৃত বুলবুলি খাতুনের ভাই আলামিনের জিম্মায় দেওয়া হয়েছে।

রাজপাড়া থানায় তার নামে মামলা সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সেনাবাহিনী।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ সহ নারী মাদক সম্রাজ্ঞী বুলবুলি গ্রেফতার

আপডেট সময়ঃ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫