০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে নানা কর্মসূচি হাতে দিয়েছে জেলা প্রশাসন

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৭:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ২১৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসন থেকে পাওয়া এক তথ্য বিবরণীতে জানাগেছে,
আগামীকাল ১৮ আগস্ট (সোমবার) শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।

১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকাল দশটায় কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত জেলা প্রশাসন।

সকাল সোয়া দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হবে।

র‍্যালি শেষে পিটিআই অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অনুষ্ঠান শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হবে।

একইভাবে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে নানা কর্মসূচি হাতে দিয়েছে জেলা প্রশাসন

আপডেট সময়ঃ ০৭:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫