রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা- এমপি ডাঃ বারী
- আপডেট সময়ঃ ০৭:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার মঙ্গলবার বিকেলে দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন ও পথসভা করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এলাকার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে মতবিনিময় করেন তিনি।
পথসভায় এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। বাগমারার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বাগমারাকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এমপি আব্দুল বারী সরদার জনগণের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সমস্যার কথা সরাসরি জানাবেন। জনগণের সমস্যা শুনে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হবে। ইনশাআল্লাহ, মানুষের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইব্রাহীম আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা রহিদুল ইসলাম, কাচারি কোয়ালি পাড়া ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি মাহবুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলীসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকার মানুষ এমপির সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
শামীম রেজা
বাগমারা, রাজশাহী
০১৭৩৭০৩৭৮৯৬
২৫- ৮-২৬ ইং



















