০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারের ধানের আড়ৎ থেকে উদ্ধার হলো পেট্রোল
শামছুর রহমান
- আপডেট সময়ঃ ০২:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

মনিরামপুর থেকে
এবার যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারের ধানের আড়ৎ থেকে উদ্ধার হলো পেট্রোল। প্রশাসন অভিযান চালিয়ে যা উদ্ধার করেছে।
বিশ্বাসযোগ্য সুত্রে জানাগেছে ইরান ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে খেদাপাড়া বাজারের তবিবুর রহমান পেট্রোল মজুদ করে প্রতি লিটার ৫০/৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিল। ২৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তবিবুর রহমান ও তার পার্শ্ববর্তী ধানের আরৎদার গোবিন্দর আরৎ থেকে প্রায় ৭ শত লিটার পেট্রোল উদ্ধার করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট উপজেলা এ সি ল্যান্ড জানান উদ্ধারকৃত পেট্রোল পাম্পে দিয়ে বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
ট্যাগসঃ



















