০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
আলিফ হোসেন,তানোরঃ
- আপডেট সময়ঃ ০৭:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা
সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় ও আহবায়ক
মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম।তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক
মাওলানা আবুল কাশেম। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আফসারুজ্জামান প্রামানিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম রেজা মাস্টার,পৌর বিএনপির সম্পাদক ফিরোজ কবির ও একরামুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, রাজশাহী জেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন,আহ্বায়ক মুন্ডুমালা পৌর যুবদল আজিম আলী ও জিয়া পরিষদ রাজশাহী জেলা
সহসাংগঠনিক সম্পাদক এম রায়হান আলীপ্রমুখ। বক্তাগণ বলেন মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন এই দিনের চেতনা ধারণ করে দেশ গঠন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, এতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।#
ট্যাগসঃ



















