০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ইজিবাইক (অটোগাড়ি) উপহার দিয়েছে বাগমারা স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা। বুধবার (১৯ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা সন্তানের হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়।

উপহার পাওয়া দুজন হলেন তক্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মমতাজ আলীর সন্তান বুলেট এবং ঝিকরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্বাস উদ্দিনের সন্তান সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

এ সময় বাগমারা উপজেলার স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব ইব্রাহিম হোসেন, সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুস সাত্তার এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সাইফুল ইসলাম উজ্জলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্থার নেতৃবৃন্দ জানান, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাদের আর্থিকভাবে সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইজিবাইক পাওয়ায় দুই মুক্তিযোদ্ধা সন্তান নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা

আপডেট সময়ঃ ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬