মা-হারা শিশুর পাশে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা
- আপডেট সময়ঃ ০৮:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে এক অসহায় পরিবারে মা-হারা শিশুর পাশে মানবিক সহায়তা আবারও মমতা নিয়ে ছুটে গেলেন দুর্গাপুরের (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন জুড়ে সর্বস্তরের সাধারণ মানুষের হৃদয়ের জায়গা করে নিলেন খুব অল্প সময়ে, প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং তাদের ২ বছরের শিশুসন্তান সিন্থিয়া শারীরিকভাবে হাঁটতে ও চলাফেরা করতে পারে না। মাতৃহীন শিশুটির এই কষ্টের কথা স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদ বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) বরাবর জানান । সংবাদ পেয়েই খুব দ্রুত ১২ আগস্ট) বুধবার সকালে সরাসরি শিশুটিকে দেখতে শিশুটির বাড়িতে ছুটে যান। শিশুটির বর্তমান অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি সরোজমিনে খোঁজ খবর নেন । তাৎক্ষণিকভাবে তাদের হাতে নগদ অর্থ ৫,০০০ টাকা সহ খাদ্যসামগ্রী এবং ফলমূল তুলে দেন।



















