০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মান্দার উন্নয়নে জাতীয় সংসদে প্রশ্ন ও দাবি করছেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

আরিফুজ্জামান রঞ্জু মান্দা প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ ০৪:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৪৩৫ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন।
জাতীয় সংসদের অধিবেশনে তিনি মান্দা উপজেলার উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিশুদের চিকিৎসা সেবার জন্য একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং এলাকার নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ।
এছাড়া মান্দা থানাকে মডেল থানায় উন্নীতকরণ, থানায় জনবল বৃদ্ধি এবং অপরাধ দমনে পুলিশের জন্য অতিরিক্ত পিকআপ বা গাড়ি দেওয়ার বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন ও দাবি উত্থাপন করেন তিনি।
অন্যদিকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মান্দা উপজেলার ঐতিহাসিক পাকুড়িয়া বধ্যভূমিতে ১৯৭১ সালের ২৮ আগস্ট শহীদ হওয়া ১২৮ জনের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর প্রতিষ্ঠার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দার উন্নয়নে জাতীয় সংসদে প্রশ্ন ও দাবি করছেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

আপডেট সময়ঃ ০৪:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬