০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মান্দা উপজেলায় ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়ে সংসদে প্রশ্নে এমপি টিপু, অগ্রাধিকার পাওয়ার আশ্বাস

মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৪:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

জাতীয় সংসদে মান্দা উপজেলার কর্মজীবী নারী ও শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়ে প্রশ্ন তুলেছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, দেশের প্রতিটি উপজেলায় কর্মজীবী নারী ও শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কবে বাস্তবায়ন হবে।

জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে অনুমোদিত প্রকল্পের আওতায় আরও ৩০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, কর্মজীবী নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও শিশুদের সুরক্ষিত পরিচর্যার বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের উদ্যোগ বিবেচনাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলে মান্দা উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এ উদ্যোগকে স্থানীয়রা কর্মজীবী নারী ও শিশুদের কল্যাণে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
তাদের মতে, মান্দায় ডে-কেয়ার সেন্টার স্থাপিত হলে কর্মজীবী মায়েদের সন্তান পরিচর্যার সমস্যা অনেকটাই লাঘব হবে এবং নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও সহজ হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দা উপজেলায় ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়ে সংসদে প্রশ্নে এমপি টিপু, অগ্রাধিকার পাওয়ার আশ্বাস

আপডেট সময়ঃ ০৪:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬