০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় ৫০১৬ শিক্ষার্থীর মাঝে খেজুর বিতরণ করবেন এমপি ডা. ইকরামুল বারী টিপু
মান্দা প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৯৫ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৬টি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ হাজার ১৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে খেজুর বিতরণ করা হবে। আগামী ১৪ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় এ খেজুর বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে রোজাদার শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এসব খেজুর বিতরণ করা হবে।
উদ্যোক্তারা জানান, রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা ইফতারের সময় খেজুর পেয়ে উপকৃত হবে।
ট্যাগসঃ



















