১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মান্দায় ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

Oplus_16908288

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয়নাল মাড্ডি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুজন খান সঙ্গীয় এএসআই সোহেল রানা ও ফোর্সসহ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার কবুলপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে জয়নাল মাড্ডিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল মাড্ডি (৫০) মৃত সোম মাড্ডির পুত্র এবং তিনি কবুলপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা তৎপর। মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার

আপডেট সময়ঃ ০৯:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬