১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মান্দায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, পাকুড়িয়ায় ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১১:২৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
আজ ঐতিহাসিক ২৮ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম ব্রাশফায়ার করে ১২৮ জন নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে।

সেই ভয়াবহ গণহত্যায় শহীদদের স্মরণে শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, মান্দা থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কাদের, ভারশোঁ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকুড়িয়ায় সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ডের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, পাকুড়িয়ায় ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময়ঃ ১১:২৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬