১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মান্দায় ১৫৭ গ্রাম গাঁজা ফেলে পালাল মাদক মামলার আসামি

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ০৯:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫৭ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে গেছে এক মাদক মামলার আসামি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় মান্দা থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান ও কনস্টেবল জিয়াউর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল
উপজেলার শ্রীরামপুর উত্তর ঋষিপাড়ার শচীন্দ্র ঋষি ছেলে শ্রী জিতেন চন্দ্র ঋষি অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন চন্দ্র ঋষি কৌশলে পালিয়ে যাওয়ার সময় ১৫৭ গ্রাম গাঁজা ফেলে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন চন্দ্র ঋষি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৫৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মান্দা থানা পুলিশ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ১৫৭ গ্রাম গাঁজা ফেলে পালাল মাদক মামলার আসামি

আপডেট সময়ঃ ০৯:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬