০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

মান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

মান্দায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী অফিসার আকতার জাহাজ সাথীর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউপিইও) ড. সাবরিনা আনাম, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা প্রমুখ।
সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-প্রশাসন-অভিভাবক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

আপডেট সময়ঃ ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬