০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড
আরিফুজ্জামান রন্জু
- আপডেট সময়ঃ ০৪:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রন্জুঃ
নওগাঁর মান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার বড়বেলালদাহ গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার বড়বেলালদাহ গ্রামের মৃত আলেফের ছেলে আরিফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
ট্যাগসঃ



















