মান্দায় পাঁজরভাঙা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণে ডা. ইকরামুল বারী টিপুর জনসমুদ্র
- আপডেট সময়ঃ ০৭:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ২২১ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু পাঁজরভাঙা বাজারে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে লিফলেট বিতরণ করেন।
ডা. টিপু আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, তালহা জোবায়ের, শামিম হোসাইন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক,শফিকুল ইসলাম, বিএনপি’র সাবেক সহসাংগঠনি সম্পাদক এরফান আলী মিঞা, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় জনসাধারণ বলেন, ডা. ইকরামুল বারী টিপু একজন জনবান্ধব, দক্ষ ও পরিশ্রমী নেতা। তিনি মান্দাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে মাঠে রয়েছেন সবসময়।










