মান্দায় পাঁজরভাঙা থেকে জলছত্র পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০৮:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙা থেকে জলছত্র পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) এক জনসভার আয়োজন করা হয়।
১৩ নম্বর কশব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন টুকু, বেগম খালেদা জিয়া গণধিকার গণতন্ত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক এ. এইচ.এম মোস্তাফিজুর রহমান (ফিরোজ),উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাঁজরভাঙা থেকে জলছত্র পর্যন্ত সড়কটি সংকীর্ণ হওয়ায় এলাকাবাসীকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটি প্রশস্ত করা হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে। সড়কটির প্রশস্তকরণ কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।



















