০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মান্দায় ‘নারী সমাবেশ’—নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’র

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে।

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয় হলরুম, এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিস, নওগাঁর তথ্য অফিসার বোরহান আহমেদ।

সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, নওগাঁর উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব—সব ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন—নারীর জন্য গাড়ি, কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি নারীদের স্বাবলম্বী করে তুলছে।”
তিনি আরও বলেন, “একটি উন্নত বাংলাদেশ গড়তে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। নারীরা যদি সচেতন হন, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না।”।

তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হোন, সন্তানদের শিক্ষিত করুন এবং সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুন। সরকার আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

জেলা তথ্য অফিস, নওগাঁর আয়োজনে এবং আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও তথ্যবহুল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ‘নারী সমাবেশ’—নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’র

আপডেট সময়ঃ ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬