মান্দায় ডাসকোর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৩:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩০ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ):
ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর ) সকাল ১১টায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সমতল ভূমির প্রায় ৩০ জন নারী অংশ নেন।
বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্য উপস্থাপন ও মতামত গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। সঞ্চালনা করেন ডাসকোর টেকনিক্যাল অফিসার (এডভোকেসি) আনোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জাইকার আল ইমরান, পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, সহকারী প্রোগ্রাম অফিসার কামরুল আরেফিন, প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন, ডাসকোর টেকনিক্যাল অফিসার অরিক চক্রবর্তী, সিডও শিরিন সুলতানা ও মোহন মুরমু।
নারী অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।



















