১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা

আরিফুজ্জামান রন্জু
  • আপডেট সময়ঃ ১০:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে।

Oplus_131072

আরিফুজ্জামান রন্জুঃ নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির আমিনুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, জুলাই শহীদ রাসেলের বাবা মো. পিন্টু রহমান, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. মোশারফ হোসেন, মো. নাহিদ হোসেন ও মো. নাজমুল হোসাইন প্রমূখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ-তিতিক্ষা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রেরণার উৎস হয়ে থাকবে। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ রাসেলের পরিবারের সদস্যদের হাতে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা

আপডেট সময়ঃ ১০:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬