০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

মান্দা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ১২:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৯১ বার পড়া হয়েছে।

মান্দা উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মান্দায় ০৭টি কেন্দ্রে এসএসসি, ০২টি কেন্দ্রে দাখিল এবং ০২টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি পরীক্ষার কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা এবং কেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জারি রয়েছে ১৪৪ ধারা।
প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক তদারকির জন্য নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
আজ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কঠোর মনিটরিং অব্যাহত রাখার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের গুজব না ছড়াতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

আপডেট সময়ঃ ১২:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬