০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় আদিবাসী ও গ্রামীণ নারীদের নিয়ে কৃষি প্রশিক্ষণ ও উঠান বৈঠক
মান্দা প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৭:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
উপজেলা প্রশাসন, মান্দার উদ্যোগে আদিবাসী নারীদের জন্য কৃষি প্রযুক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সঠিক পদ্ধতিতে ধান রোপণ, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ও ফসলের রোগবালাই মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।
একই দিনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গ্রামীণ নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
প্রশিক্ষণ ও বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল।
ট্যাগসঃ



















