০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মান্দা প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৬:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় অনুমোদনহীনভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলার তেলুলিয়া ইউনিয়নের পিরাকইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কেটে বিক্রির প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগসঃ



















